

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপের পর এবার ক্রিকেট মাঠেও নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখল স্পেন। আন্তর্জাতিক ক্রিকেটে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক বিশ্বরেকর্ড এখন ইউরোপের এই উদীয়মান ক্রিকেট পরাশক্তির দখলে। অস্ট্রেলিয়াকে টপকে এই নতুন নজির গড়েছে তারা।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে আয়োজক ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্পেন। আর এই জয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য কীর্তি গড়ল দেশটি।
ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে ফিনল্যান্ড। জবাবে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্য ১৪ পয়েন্ট ৪ ওভারেই ছোঁয়ে স্পেন।
স্পেনের এই মহাকাব্যিক জয়যাত্রা শুরু হয়েছিল তিন বছর আগে আইল অব ম্যানকে হারিয়ে। এরপর জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও গ্রিসের মতো দলগুলোকে টানা হারিয়ে তারা আজ ২১ ম্যাচের অপরাজিত মাইলফলক স্পর্শ করল।
এর আগে সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার দীর্ঘদিনের বিশ্বরেকর্ডটি ছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে রিকি পন্টিংয়ের দল টানা ১৭টি ম্যাচ জেতার পর টানা তিনটি টেস্টেও জয়ী হয়েছিল। পন্টিংদের সেই রেকর্ড এবার ভাঙল স্পেন।
বিশ্বরেকর্ড ভাঙার পাশাপাশি টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ডও স্পেনেরই দখলে। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়া দেশটি সেই সংখ্যাকে এখন ২১-এ নিয়ে গেল।
২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির আনুষ্ঠানিক মর্যাদা পাওয়া স্পেন বর্তমানে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম সফল দল। এ পর্যন্ত ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তারা ৪১টিতেই জয় তুলে নিয়েছে; হার মাত্র ৮টিতে।

