শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে মুঠোফোনে প্রেমিকাকে মেসেজ পাঠিয়ে ভারতীয় এক খেলোয়াড় বিসিসিআই দুর্নীতিবিরোধী আচরণবিধি লংঘন করেছেন!

এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ দলের এক সদস্য ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে তোপের মুখে পড়েন। একই ঘটনা ঘটল তামিলনাড়ু ক্রিকেটে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের অঞ্চলের প্রোটোকল ভাঙা ওই তামিলনাড়ু ব্যাটারকে অবশ্য লঘু শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি। তাকে এক লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই-র দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা পিটিআই-কে বলেছেন, ‘তদন্ত চলমান থাকায় ওই খেলোয়াড়ের নাম বলা যাচ্ছে না। এতটুকু নিশ্চিত করা যাচ্ছে যে তিনি একজন বাঁহাতি ব্যাটার, যিনি গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি মেরেছিলেন।’

তার অপরাধ, ম্যাচ চলাকালে তিনি তার প্রেমিকাকে মোবাইল ফোনে মেসেজ পাঠান। ওই কর্মকর্তা বলেন, ‘ম্যাচ চলাকালীন তাকে তার বান্ধবীর সাথে মেসেজ চালাচালি করতে দেখা যায়। যদিও দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, পিএমওএ-তে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। সুতরাং এটি একটি প্রোটোকল লঙ্ঘন।’

প্রাথমিকভাবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আরও কঠোর শাস্তি হিসেবে দুই বছর নিষিদ্ধ করার কথা ভেবেছিল। কিন্তু অপরাধ গুরুতর না হওয়ায় কেবল জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank