শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসে টানা ৪ দিন ছুটির সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগস্টের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এর জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র একদিন। ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির পর ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি পাওয়া যাবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস।

এই দিনটি নৈমিত্তিক বা প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি হিসেবে নেওয়া গেলে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট চার দিনের ছুটি হবে। ফলে ২৬ আগস্ট বুধবার থেকে ২৯ আগস্ট শনিবার পর্যন্ত কর্মস্থলে যেতে হবে না।

অর্থাৎ, ২৬ আগস্ট সরকারি ছুটি এবং ২৭ আগস্ট একদিনের ছুটি ব্যবস্থাপনা করতে পারলেই ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ থাকছে।

তবে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম ও অনুমোদন প্রযোজ্য হবে। ফলে ছুটি নেওয়ার আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম জেনে নেওয়া প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank