শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় দলে না খেললেও একের পর এক লিগে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এশিয়ান লিজেন্ডস লিগে তার খেলার কথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, তার নেতৃত্বেই বাংলাদেশ টাইগার্স খেলবে এই টুর্নামেন্টে।

সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স দলে আরও রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী।

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠবে টুর্নামেন্টটির, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

টুর্নামেন্টে অংশ নেবেন এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও তারকা ক্রিকেটাররাও। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার দলে থাকবেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। অন্যদিকে আফগানিস্তানের হয়ে মাঠে নামবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন