শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসিতে বুলবুলের ১৪ পাতার চিঠি!

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আবারও আলোচনার কেন্দ্রে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো এক চিঠিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তার পক্ষ থেকে বিসিবির বর্তমান নেতৃত্বের বৈধতা এবং আর্থিক সহায়তা প্রসঙ্গ উঠে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বুলবুল আইসিসিকে ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান। সেখানে তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং কিছু বিষয়ে সংস্থাটির দৃষ্টি আকর্ষণ করেন।

একটি সূত্র ক্রিকবাজকে জানায়, চিঠিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখার অনুরোধও থাকতে পারে বলে ধারণা করা হয়।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার ভিডিওবার্তায় তিনি বলেন, আইসিসির কাছে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করার কোনো অনুরোধ তিনি করেননি এবং ভবিষ্যতেও এমন কিছু করার প্রশ্নই আসে না।

আইসিসির পক্ষ থেকে চিঠির বিষয়টি বিসিবিকে জানানো হয়েছে বলে জানা গেছে। এর জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আইসিসিকে আলাদা একটি চিঠি পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি সিদ্ধান্তে আগের বিসিবি বোর্ড বিলুপ্ত ঘোষণা করে। অভিযোগ ছিল, গত অক্টোবরের বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে। সেই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যাদের দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বোর্ড পরিচালনা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন। পরে ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল চার বছরের জন্য বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Cape Verde VS Saudi Arabia
Scheduled
27 Jun, 06:00 AM
VS
World Cup