শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:০৮ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে এক পা দিয়ে রেখেছে টাইগাররা।

কিন্তু দ্বিতীয় টি-টুয়েন্টি বৃষ্টিতে ভাসিয়ে নেওয়ায় অপেক্ষা বেড়েছে। মিরপুরে আজ তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

শনিবার (২ মে) দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। এর আগে টসে হেরেছেন টাইগার সেনাপতি লিটন দাস। অন্যদিকে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক নিক ক্যালি।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার তানজিম সাকিব ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার জায়গায় ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক ও অধিনায়ক, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

কেটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন