

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসারদের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে গড়া ভারসাম্যপূর্ণ স্কোয়াডই বেছে নিয়েছেন নির্বাচকরা। এই সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
দলের নিয়মিত পেস আক্রমণের দুই ভরসা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ-এর সঙ্গে সম্ভাবনাময় গতিতারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দিতে স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকলাইন, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন।
এছাড়া ২৩ বছর বয়সী পেসার রিপন মণ্ডল আবারও স্কোয়াডে ফিরেছেন। ২০২৩ এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই সিরিজটি তার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।
তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম দুই ম্যাচের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
মন্তব্য করুন
