

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারী ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও বেশি সুযোগ দিতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং।
‘বিসিবি উইমেন্স কাপ’ নামের এই প্রতিযোগিতা আগামী ৫ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যেখানে সুযোগ পাবেন ১১২ জন নারী ক্রিকেটার।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফি হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতা চলাকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের থাকার ব্যবস্থাও করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন দল ছাড়াও প্লেয়ার অব দ্য ম্যাচ এবং বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। তবে পর্যাপ্ত স্পন্সর না পাওয়া এবং তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হওয়ায় টুর্নামেন্টটি স্থগিত করা হয়।
নতুন সূচি অনুযায়ী নারী বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসে। ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্য করুন
