সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল  ।। ছবি: বিসিবি
expand
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল  ।। ছবি: বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৮ মার্চ) ভোরে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অংশ ঢাকায় এসে পৌঁছায়। এর আগে শনিবারই প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে সাপোর্ট স্টাফদের কয়েকজন ঢাকায় চলে আসেন।

এ সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে আবারও ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান। এর আগে ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এরপর ২০২১ এবং গত বছর বাংলাদেশ সফর করলেও সেগুলোতে কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচই ছিল।

এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আগামী ১১ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন