

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে মূল দলে জায়গা করে নেওয়া উমরান মালিক এবার নতুনভাবে আলোচনায় এসেছেন।
সম্প্রতি ভারতের ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাজে বোলিংয়ে শিরোনামে উঠে এসেছেন কাশ্মীরের এই ডানহাতি পেসার।
২৬ বছর বয়সী উমরান টাটা স্পোর্টসের হয়ে মুম্বাই কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার হাতে বল তুলে দেন দলের অধিনায়ক শার্দুল ঠাকুর। প্রথম ওভারে তিনি খরচ করেন ২৩ রান, যেখানে আসে তিনটি ছক্কা, একটি চার এবং একটি ওয়াইড বল।
ইনিংসের ১৩তম ওভারে আবারও বল করতে আসেন উমরান মালিক। প্রথম বলে আসে ১ রান। আর প্রথম পাঁচ বলে ২২ রান খরচ করেন তিনি। শেষ এক বল করতে এসে এই ডানহাতি পেসার খরচ করেন ১৪ রান।
ফলে এক ওভারে আসে ৩৬ রান। ইনিংসের ১৩তম ওভারে তিনটি করে চার ও ছক্কার দেখা মেলে। আর তিনটি নো এবং একটি ওয়াইড বলও করেন উমরান। সিঙ্গেল আসে দুটি।
উমরানের এই খরুচে বোলিংয়ে হেরে যায় তার দল। টাটা স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে মুম্বাই কাস্টমস ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
মন্তব্য করুন

