বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝপথে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের তিন ম্যাচে জিতে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত হয়েছে দলটির। সুপার এইটের আগে বড় ধাক্কা খেল দলটি।

শ্রীলঙ্কার ডেথ ওভার স্পেশালিস্ট মাথিশা পাথিরানা কাফ ইনজুরিতে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। সুপার এইট পর্বের আগে তার এই অনুপস্থিতি লঙ্কান শিবিরে বড় উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সরাসরি ঘোষণা না করলেও দলটির ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠোর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমার বিশ্বাস তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও খুব দ্রুতই সেটি জানানো হবে। বদলি খেলোয়াড় নিয়েও আলোচনা চলছে।

এর আগে গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান পাথিরানা। এদিন ম্যাচের তৃতীয় ওভারের চতুর্থ বল করার সময় চোট পান তিনি। পরে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার করা ওভারের বাকি দুই বল শেষ করেন অধিনায়ক দাসুন শানাকা। এরপর পুরো ইনিংসে আর মাঠে নামতে পারেননি লঙ্কান এই পেসার।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার কাফ মাংসপেশিতে চোট লেগেছে এবং সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারছেন না তিনি।

এদিকে পাথিরানার পরিবর্তে কাকে নেয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী সম্ভাব্য বদলি হিসেবে বিবেচনায় আছেন দিলশান মদুশান, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা। এদের মধ্য থেকেই একজনকে দ্রুত দলে যুক্ত করা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X