

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনায় নিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি।
লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি।
এর আগে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থ এবং ক্রিকেটীয় ভারসাম্য রক্ষার বিষয়টি সামনে রেখে এবার সেই ম্যাচে অংশ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে বিসিবি।
বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে সম্প্রতি পাকিস্তান সফরে যান বিসিবি সভাপতি। সেখানে পিসিবি ও আইসিসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। সফর শেষে দেশে ফিরে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বুলবুল।
বিসিবির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিতে পিসিবি ও আইসিসির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছে বোর্ড। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ক্রীড়াসুলভ মানসিকতা ও সংহতি দেখিয়েছে, সেটিকে উদাহরণযোগ্য বলেও উল্লেখ করা হয়।
পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের পাশে দাঁড়াতে পাকিস্তানের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে ক্রিকেটের পুরো ব্যবস্থার স্বার্থ বিবেচনা করেই আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অংশ নিতে পাকিস্তানকে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন

