বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

৩১০ রানেও রক্ষা হলো না আফগানিস্তানের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের বড় সংগ্রহকে পাত্তাই দিল না ভারত। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে আফগানদের দেওয়া ৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারতীয় যুবারা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে আফগানিস্তান। দুই ওপেনার ওসমান সাদাত এবং খালিদ আহমদজায় দলকে ভালোই শুরু এনে দেন।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ভারতীয় বোলারদের ধবলধোলাই করে তিন নম্বরে নামা ফয়সাল খান এবং উজাইরউল্লাহ নিয়াজাই। ফয়সাল ৯৩ বলে ১৫ চারের সাহায্যে করেন ১১০ রান। অপর প্রান্তে উজাইরউল্লাহ নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগানদের ভালোই জবাব দেন ভারতের দুই ওপেনার অ্যারন জর্জ এবং বৈভব সূর্যবংশী। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বৈভব শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৩ বলে করেন ৬৮ রান।

মাঝের ওভারে অধিনায়ক আয়ুশ মহাত্রে যোগ করেন ৬২ রান, আর ভিহান মালহোত্রা ৩৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র দুই উইকেট হারিয়ে ৩০০ ছাড়িয়ে যায় ভারত, বড় লক্ষ্য তাড়ায় কোনো চাপই পড়তে হয়নি তাদের।

এ জয়ে আফগানিস্তানের স্বপ্নভঙ্গ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X