মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সম্প্রতি তাকে আবার জাতীয় দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তার সঙ্গে সংস্থাটি আলোচনাও করেছে বলে জানা গেছে।

এমন আলোচনার মধ্যেই এবার সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে কথা বলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সাকিব এমন এক ক্রিকেটার যাকে যে কেউই দলে চাইবে।

সাকিবকে জাতীয় দলে ফেরানো কিংবা টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন।’

তবে সাকিবকে দলে পাওয়া স্বস্তির বিষয় জানিয়ে তিনি বলেন, 'যদি কেউ বলে আমি সাকিবকে চাই না তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড়… সবচেয়ে বড় কথা দলের ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুইদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে… যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank