বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল
expand
বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা।

ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল।

গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য।

সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায় তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্রতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

তাই বিকালে ক্রিকেটারদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা এবং ক্রিকেটারদের বৈঠক শেষে জানা যায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড়। বাংলাদেশের বিশ্বাস আইসিসি বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন