

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ এপ্রিল) এ দল ঘোষণা করা হয়।
ঘোষিত দলে, প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন তিনি।
এদিকে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।
আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৬ মে। সিরিজের দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথম টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।
মন্তব্য করুন
