রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা
expand

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনা নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

বাবার এই সফর নিয়ে নিজের উচ্ছ্বাস ও অনুভূতির কথা প্রকাশ করে তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবার ওপরে। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি।

ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।

সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতিও শেয়ার করে তিনি লেখেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ আমি বললাম, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank