

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ অভিযোগ করে তিনি বলেছেন, রগকাটা জামাত-শিবির স্বরূপে তার ফিরেছে
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন।
‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে লেখা পোস্টে নুরুল হক নুর বলেন, কুষ্টিয়া গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।
তিনি আরও বলেন, জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে এমপি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এর আগে শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। এ হামলায় তিনি (আমির হামজা) আহত হন বলে জানা গেছে।


