শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন ঢাবির সেই শামীম হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
ফাইল ছবি
expand

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পরিবর্তনের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা শামীম হোসেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক পোস্টে শামীম হোসেন।

ওই পোস্টে শামীম হোসেন লেখেন, বহু আকাঙ্ক্ষার এই গণতান্ত্রিক সরকারের সব চেয়ে ব‍্যর্থ মন্ত্রী শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সাহেব। সরকারের নিজের ইমেজ ধরে রাখতে হলেও তাকে পরিবর্তন করা জরুরি।

তিনি আরও লেখেন, শিক্ষাখাতে বিপর্যয় ডেকে আনলে জনরোষ তৈরি হয়। সরকারের একমাত্র দৃশ্যমান খাতই শিক্ষা। কারণ, প্রত‍্যেকের বাড়িতে শিক্ষার্থী আছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন, এই মহামান‍্য (শিক্ষামন্ত্রী) থেকে শিক্ষাকে রক্ষা করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank