সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি ক্যারিয়ারের শেষ গোল দিয়ে ফেলেছে, তাসনিম জারার সারকাজম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:২৭ পিএম আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
তাসনিম জারা
expand
তাসনিম জারা

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন চিকিৎসক ও আলোচক তাসনিম জারা।

রোববার (২৮ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টে তিনি লিখেছেন, মেসি নাকি ইতোমধ্যেই ক্যারিয়ারের শেষ গোলটি করে ফেলেছেন। এরপর একটি গাণিতিক ধারার উদাহরণ টেনে তিনি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন।

তাসনিম জারা লেখেন, প্রথম ম্যাচে মেসি করেছেন তিন গোল, পরের ম্যাচে দুটি এবং সর্বশেষ ম্যাচে একটি গোল। সেই ধারাবাহিকতা ধরে সমান্তরাল ধারার সূত্র অনুযায়ী পরের ম্যাচে তার গোলসংখ্যা হবে শূন্য। আর তার পরের ম্যাচে হবে ‘মাইনাস এক’, অর্থাৎ আত্মঘাতী গোল!

তিনি আরও রসিকতা করে লেখেন, যদি মেসি পরের ম্যাচেও গোল করেন, তাহলে সবাই নিশ্চিত হবে যে রেফারি ও ফিফা মিলে ‘প্রশ্নফাঁস’ করেছে।

তাসনিম জারার এই পোস্টটি নিছক সার্কাজম বা হাস্যরস হিসেবে করা হলেও, তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটবলপ্রেমীরা পোস্টটিতে নানা মজার মন্তব্য করছেন এবং ব্যাপকভাবে শেয়ার করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন