বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা ভালো ফল বয়ে আনবে না: সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
সারজিস আলম
expand
সারজিস আলম

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন তারেক রহমান। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করা জনগণের সমর্থন তিনি ও তার দল (বিএনপি) পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৩ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এখন একদল বিএনপিপন্থী আইনজীবী আদালতকে ব্যবহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটকে অবৈধ ঘোষণা করাতে চাচ্ছেন।

তিনি আক্ষেপ করে বলেন, “আফসোস ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়! এই আত্মঘাতী রাজনীতি আমাদের কোথায় নিয়ে ঠেকাবে?”

সারজিস আলম আরও উল্লেখ করেন, আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার নজির অতীতেও ভালো হয়নি, বর্তমান এবং ভবিষ্যতেও ভালো হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন