

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামিক ক্যালেন্ডার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর এই পবিত্র রমজান মাস ১০ থেকে ১১ দিন আগে আসে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, ২০২৭ সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। তবে রমজানের চূড়ান্ত শুরু নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ওপর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় দেখা হবে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে বলা হয়েছে।
চাঁদ দেখা গেলে ওই সন্ধ্যায় প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।
রমজান ২৯ অথবা ৩০ দিন হতে পারে। শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হবে। তবে পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান মুসলমানদের কাছে বছরের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত। মুসলমানদের বিশ্বাস, এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে পবিত্র কুরআনের প্রথম ওহি নাজিল হয়।
২০২৭ সালের সম্ভাব্য রমজান শুরুর আগে প্রায় ১৬০ দিন সময় থাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আগামী মাসগুলোতে পবিত্র মাসের প্রস্তুতি শুরু হবে। এর মধ্যে মসজিদ ও জনসেবা প্রস্তুত করা এবং আনুষ্ঠানিক চাঁদ দেখার প্রক্রিয়া ঘোষণা করাও রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনেকটা নির্ভুল হলেও ইসলামি নিয়ম অনুযায়ী রমজানের আনুষ্ঠানিক শুরু নতুন চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।


