মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচলিত মিলাদ-কিয়াম সুন্নত নাকি বিদআত?

ধর্ম ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:২৫ এএম আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৩:২৯ এএম
প্রতীকী ছবি, সংগৃহীত
expand
প্রতীকী ছবি, সংগৃহীত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবৃত্তান্ত বর্ণনা করা, তার প্রশংসা করা, ইত্যাদি খুবই সওয়াব ও পূণ্যের কাজ। এতে কোন সন্দেহ নেই। আর দরূদ পড়াও অনেক সওয়াবের কাজ। তবে প্রচলিত পদ্ধতির মিলাদ মাহফিল এবং তাতে বিশেষ মুহূর্তে বিশেষ পদ্ধতিতে দাঁড়ানো কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেই সাথে খাইরুল কুরুনেও এর কোন নজীর নেই। তাই এভাবে বিশেষ পদ্ধতির মিলাদ মাহফিল করা এবং তাতে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ নয়।

একথা সর্বজন স্বীকৃত যে, মিলাদ-কিয়াম নবীজি, সাহাবা, তাবেয়িন, তাবে তাবেয়িনের কোনো আমল নয়; এটি অনেক পরের সৃষ্টি। একথা খোদ যারা মিলাদ-কিয়াম করে তারাও মানে।

যে সকল কুসংস্কারের ব্যাপারে শরীয়তে কোন প্রমাণ নেই; তার অন্যতম হল মিলাদ কিয়াম করা। কেননা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে এ প্রসঙ্গে কোন বক্তব্য, আমল বা সমর্থন পাওয়া যায় না।

আল্লাহ তা‘আলা বলেন, রাসুল যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ কর এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাক। (সুরা হাশর: ০৭)

অন্য এক আয়াতে বর্ণিত হয়েছে, অবশ্যই আল্লাহর রাসুলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ ঐ ব্যক্তির জন্য, যে আল্লাহর সন্তুষ্টি ও কিয়ামত দিবসে (মুক্তির) আশা করে। আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। (সুরা আহজাব: ২১)

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভূক্ত নয়, তা প্রত্যাখ্যাত।(বুখারী)

খোলাফায়ে রাশেদীন এবং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর অন্যান্য সাহাবিগণ মিলাদ মাহফিল করেননি। এমন কি তার দাওয়াতও দেননি, অথচ তারাই হচ্ছেন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পর সর্বশ্রেষ্ঠ উম্মত।

খুলাফায়ে রাশেদিনের মর্যাদা সম্পর্কে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের জন্য আবশ্যক আমার ও আমার পরবর্তী হেদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে এমনভাবে আঁকড়ে ধরা যেভাবে দাঁত দিয়ে কোন জিনিস দৃঢ়ভাবে কামড়ে ধরা হয়। আর শরীয়তে নিত্য নতুন জিনিস আবিস্কার করা হতে বেঁচে থাক। কেননা সকল নবসৃষ্ট বস্ত্তই বিদআত। আর প্রত্যেক বিদআতই গোমরাহি বা পথভ্রষ্ট।

কোনো লেখা বা কনটেন্ট কারো মতাদর্শ , চিন্তা-চেতনার বিরুদ্ধে গেলে তার দায় সম্পূর্ণই সূত্র ও লেখকের। এনপিবি নিউজ এর জবাবদিহির জন্য বাধ্য নয়।

সূত্র: মুসলিম বাংলা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।