শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে দরুদ পাঠে ৮০ বছরের গোনাহ মাফ হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জুমার দিনের বিশেষ আমলগুলোর অন্যতম হলো- দরুদ পাঠ। রাসুল সা. বলেছেন, তোমরা জুমার রাত ও দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ কর। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন (আসসুনানুল কুবরা, বায়হাকি ৩/২৪৯)। সাহাবিগণ তাই এ দিন দরুদ পাঠের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন।

দোয়া ও দরুদ শাস্ত্রে অসংখ্য দরুদের উল্লেখ পাওয়া যায়। তন্মধ্যে অন্যতম একটি দরুদ—যা পাঠ করলে ৮০ বছরেরর গোনাহ ক্ষমা ও আমলনামায় ৮০ বছরের নেকি যুক্ত হওয়ার ফজিলত হাদিসে বর্ণিত।

সে দরুদ নিয়েই এনপিবি নিউজের পাঠকদের জন্য আজকের এই নিবন্ধ-

দরুদটি হলো: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدِنِ النَّبِيِّ الأُمِّىِّ وَعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ تَسْلِيْمًا

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদি-নিন্নাবিয়্যিল উম্মিয়্যি, ওয়া আ’লা আ-লিহি ওয়া সাল্লিম তাসলিমা।

অর্থ: হে আল্লাহ! তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মি নবী মুহাম্মদ (সা.)-এর উপর ও তার পরিবারবর্গের উপর।

হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত—রাসুল সা. বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার দরুদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদতের সওয়াব যুক্ত হবে। (আফজালুস সালাওয়াত : ২৬, আত-তারগীব ফি ফাযায়িলিল আ’মাল- ১৪ পৃষ্ঠা)

অর্থাৎ, এ দরুদ পাঠের নিয়ম হলো, জুমার দিন আসরের নামাজ শেষে নামাজি তার নিজ স্থানে বসে এ দরুদ ৮০ বার পাঠ করবেন। আল্লাহর অনুগ্রহে তাহলে সে এই বিশাল ফজিলতের অধিকারী হবে।

উল্লেখ্য, শরিয়া বিশ্লেষকদের মতে, এখানে গোনাহ মাফের দ্বারা কেবল সগিরা গোনাহের কথা বোঝানো হয়েছে। কবিরা গোনাহ মার্জনার জন্য অবশ্যই তাওবা করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন