শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নর্থ সাইপ্রাসে চুরির অভিযোগ এনে ৬ বাংলাদেশিকে জেলে দিলেন মালিক

মাহাফুজুল হক চৌধুরী
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তুর্কী অধ্যুষিত দেশ নর্থ সাইপ্রাসে চুরির অভিযোগ এনে ৬ বাংলাদেশিকে জেলে দিয়েছে হাংগ্রি হাউজ নামক এক রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটি নর্থ সাইপ্রাসের গিরনাতে অবস্থিত এবং এটার মালিক স্থানীয় তুর্কিশ।

জানা যায়, ১ মার্চ ৬ বাংলাদেশির বিরুদ্ধে রেস্টুরেন্ট থেকে টাকা চুরির অভিযোগ এনে তাদেরকে জেলে দেওয়া হয়, উক্ত ৬ বাংলাদেশি ঐ রেস্টুরেন্টে দুই বছর ধরে কাজ করে।

অভিযুক্তরা হলেন- শাহাদাৎ হোসেন, রাজু আহমেদ, আরিফুর রহমান, মোঃ শাউন মিয়া ও শাউন হোসেন, শিহাবুর রহমান। তাদেরকে আগামী শুক্রবার আদালতে উঠানো হবে।

এ বিষয়ে নর্থ সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও ব্যবসায়ী ইমাম হোসেন জানান, প্রায় দুই বছর আগে হাংগ্রি রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন একসাথে ২২জন বাংলাদেশি। আসার পর থেকে তারা বিভিন্ন ধরণের হয়রানির শিকার হয়ে আসছেন।

মালিকপক্ষ শুরুতেই বেতন দেওয়ার কথা থাকলেও তাদেরকে ঠিকমতো বেতন দেয়নি, তারা বেতনের জন্য মালিককে চাপ সৃষ্টি করলে মালিকপক্ষ তাদের গায়ে হাত তুলে।

পরে পুলিশকে অভিযোগ করলে পুলিশ এসে মালিককে ধরে নিয়ে যায়, ৫ দিন জেল কেটে মালিক ছাড়া পাওয়ার পরতাদের উপর প্রতিশোধ নিতে রেস্টুরেন্ট থেকে ৫ মাস আগে টাকা চুরি হওয়ার ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেয়।

ইমাম হোসেন আরো জানায়, তারা অন্যত্র কাজ করার জন্য অনুমতি চায়লে হাংগ্রি রেস্টুরেন্টের মালিক তাদেরকে কাজ করার অনুমতি না দিয়ে তাদের পাসপোর্ট জব্দ করে রেখে দেয়, ভুক্তভোগীরা যার মাধ্যমে আসছে সে দালালের সাথে যোগাযোগ করলে দালাল মালিকের পক্ষে নেয়।

রেস্টুরেন্টে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাংলাদেশি জানায়- তারা প্রথম মাস থেকে বেতন দেওয়ার কথা থাকলেও তাদেরকে ৭ মাস কোন বেতন দেওয়া হয়নি, এভাবে দুই বছর ধরে তারা সেখানে কাজ করে। এবং প্রতিটা কর্মচারির ৬ মাসের উপর বেতন বকেয়া।

দালালের সাথে মাসে ৪০ হাজার লিরা বেতনের চুক্তি থাকলেও আসার পর তাদের বেতন ধরা হয়েছে ২০ হাজার লিরা যা বাংলাদেশি ৫৫ হাজার টাকার মত।

তিনি আরো জানায়- ঐ রেস্টুরেন্টে ৬ মাস আগে একটি চুরির ঘটনা ঘটে, চুরি করে রেস্টুরেন্টের ম্যানেজার পালিয়ে যায়। কিন্তু ৬ মাস পরে সে অভিযোগ বাংলাদেশি কর্মচারীদের ওপর চাপিয়ে দেয়।

নর্থ সাইপ্রাসের প্রতিটা রেস্টুরেন্টে এরকম করে বলে জানায়, প্রতিটা রেস্টুরেন্টের কর্মচারির বেতন ৬ মাসের বেশি বকেয়া। আর টাকা চায়তে গেলে এভাবে নানান মিথ্যা অভিযোগ এনে তাদেরকে পুলিশি হয়রানি করে।

নর্থ সাইপ্রাসে শক্তিশালী কোন বাঙালী কমিউনিটি ও বাংলাদেশি এম্বাসি না থাকায় এসব ব্যাপারে সমাধানের জন্য কাউকে বলাও যায় না, এবং কারো কাছে কোন সহায়তা পাওয়া যায় না বলে তুর্কিশ মালিক ও দালালচক্র মিলে তাদের ইচ্ছামতো কাজ করতে পারে।

তাই নতুন যারা নর্থ সাইপ্রাস আসতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এসব জেনে বুঝে আসার পরামর্শ দিয়েছে নর্থ সাইপ্রাস প্রবাসীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন