শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে রাজধানীতে হঠাৎ পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:৩৭ এএম আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:৫৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে হঠাৎ করে পেট্রোল ও অকটেন নিতে দীর্ঘ লাইন দিতে দেখা গেছে। ঢাকা শহরের বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসছেন মোটরসাইকেল চালকরা।

চালকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান ঘটনায় জ্বালানি তেলের এটি কৃত্রিম সংকট হতে পারে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষরা বলছেন, তেল সরবরাহ এখনো ঠিকাছে, তেলের দাম বা সংকট এখনো দেখা দেয়নি। মানুষ মনে করছে কাল থেকে তেলের সংকট হতে পারে তার এই রাতে আগাম তেল সংগ্রহ করে রাখছে।

শুক্রবার (৩ মার্চ) মধ্যরাতে রাত ১ টার দিকে ঢাকা শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর রমনা ফিলিং স্টেশনে দেখা যায়, তেল নেওয়ার জন্য অন্তত ৫০ জন মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে আছেন। পাম্প থেকে সীমিত পরিমাণে পেট্রোল সরবরাহ করা হচ্ছে।

তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা বলছেন, তেল সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যেতে পাড়ে, বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ বিপদে পড়বে। ইরান-আমেরিকার চলমান যুদ্ধের কারণে শুনছি তেলের দাম বাড়তে পাড়ে, আর এই সুযোগে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠার সম্ভবনা আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন