

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের ১৪৪৭ হিজরির ২৯ শাবান, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের অর্ধচন্দ্র দেখার জন্য দেশটির সকল মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদি আরব সুপ্রিম কোর্ট।
উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২৯/৮/১৪৪৭ হিজরির সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাব্য সময়। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট এক ঘোষণায় মহান আল্লাহর প্রশংসা এবং নবী মুহাম্মদের (সা.) ও তাঁর পরিবার-সাহাবিদের প্রতি সালাত ও শান্তি কামনা করে মুসলিমদের প্রতি এ আহ্বান জানায়।
ঘোষণায় উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের ২৯/৭/১৪৪৭ হিজরির সিদ্ধান্ত নং (২০৩/হিজরি) অনুযায়ী ২০/১/২০২৬ তারিখকে ১৪৪৭ হিজরির ১ শাবান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২৯ শাবান সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার অনুরোধ জানানো হয়েছে।
কোর্ট জানায়, কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পেলে নিকটতম আদালতে গিয়ে সাক্ষ্য রেকর্ড করতে হবে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এছাড়া যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাদেরকে এ বিষয়ে মনোযোগী হওয়ার এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। এতে ন্যায়পরায়ণতা ও তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা এবং সাধারণ মুসলিমদের উপকার সাধিত হবে বলে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন
