মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির নেতাদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)
expand
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬-এর প্রথম সাধারণ অধিবেশন আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় দারসুল কুরআনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সুপরিকল্পিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে আমলিয়াতের শুদ্ধতা, নৈতিক মানোন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদার না হলে টেকসই নেতৃত্ব তৈরি সম্ভব নয়। পাশাপাশি আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শিক দৃঢ়তা ও প্রজ্ঞা অর্জনের আহ্বান জানান তিনি।

সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, কর্মপরিকল্পনা এবং চলতি বছরের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতারা বলেন, ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক বিকাশে ছাত্রশিবির গঠনমূলক ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

দিনব্যাপী অধিবেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X