রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি না মানলে ৬ দফা এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী
expand

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে বলবো, আপনারা দাবিগুলো মেনে নিন, না মানলে, ৬ দফা এক দফাতে রূপান্তর হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকেই বলে, আমরা কেন এত টাকার তেল খরচ করে লংমার্চে যাচ্ছি। আমরা বলবো সরকারের গদি লড়ে গেছে। সরকার কি টের পাচ্ছে? আপনারাকি মাঠ ছাড়বেন? শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। সবাই মাঠে থাকবেন।

তিনি আরও বলেন, কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ থাকবে প্রত্যেককে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন। সবাই রাজি আছেন? এই বৃহত্তর কুমিল্লা আল্লাহর ওপর ভরসা করে জীবনে কখনও সন্ত্রাসের কাছে মাথানত করেনি। চাঁদাবাজের কাছেও কখনো মাথানত করবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank