

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলে জাতীয় ঐক্য হয়ে যায় বলে আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে। তারা এটিকে জাতীয় ঐক্য নামে আখ্যা দিতে চায়। এটা কোনো ঐক্য নয় বলে আমরা মনে করি।
এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে সনদে স্বাক্ষর করেন তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
মন্তব্য করুন
