মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা বেঁচে থাকতে আ.লীগকে বাংলাদেশে ফিরতে দেব না: হাসনাত আবদুল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:৪২ এএম
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
expand
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিপক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করে যাবো। সারাদেশে যারা ছড়িয়ে আছে, আমরা তাদের পুনর্গঠিত করে এই রাষ্ট্রকে পুনর্গঠন করবো।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট শক্তিকে আওয়ামী কালচারালসহ বিভিন্ন শক্তি, মিডিয়া তাদের রিভাইস করার চেষ্টা চলছে। আমাদের তরুণ পর্যন্ত যতদিন বাংলাদেশের পথে প্রান্তরে জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি নিয়ে ছড়িয়ে আছে-আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না।

এসময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন