

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এমনটি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা যেমন এককভাবে প্রস্তুতি নিচ্ছি, একইভাবে জামায়াতও তাদের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে দেশের স্বার্থে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, আগামীতে দেশ নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এ সময় তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন পার করেছে এনসিপি। তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকবে দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
মন্তব্য করুন

