শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফলাফলে কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি লেখেন, প্রিয় দেশবাসী, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিন।

সংসদ নির্বাচনে ইতোমধ্যে ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) ভোটের তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। নাহিদ ইসলাম ৮২১ ভোটে এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X