বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের ১১ দলের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী অবশেষে সেই কথা রাখলেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বহুল প্রতীক্ষিত chandabaaj.com ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।

জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন