বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–৮ আসনে একজন ‘মাদক সম্রাট’ রয়েছে : পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা আশাবাদী ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বে বিশ্বাস করি না। আমরা নারীদের ওপর নির্যাতন করি না, প্রোপাগান্ডা চালাই না, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকিংয়ের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

তিনি বলেছেন, আমরা ঢাকার - ৮ মাদক ও অস্ত্রের সংস্কৃতি দেখতে চাই না। ঢাকা–৮ আসনে একজন ‘মাদক সম্রাট’ রয়েছে, যে তার কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে দৈনিক পত্রিকা হকার্স সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চেয়েছিলাম, যেখানে অর্থ ও পেশিশক্তির কোনো প্রভাব থাকবে না। কিন্তু নির্বাচনের আগেই দেখা যাচ্ছে কারো হাতে অস্ত্র, কারো হাতে দা, আবার কোথাও মাদক বিতরণ করা হচ্ছে। এ সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘যারা পরিকল্পিতভাবে কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা কর্মীদের হাতে মাদক তুলে দেয়, আমরা তাদের বুড়িগঙ্গার পানি খাওয়াবো’।

নাসীরুদ্দীন আরও বলেন, ‘যারা দীর্ঘদিন মাদকে অভ্যস্ত হয়ে পড়েছেন, ১২ (ফেব্রুয়ারি) তারিখের পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যারা সচেতনভাবে কর্মীদের হাতে মাদক তুলে দিয়ে সমাজ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় হকারদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং তাদের একটি পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে প্রতিশ্রুতি দেন এনসিপির এই প্রার্থী।

ঢাকা–৮ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘এই এলাকায় গ্যাস, পানি ও মাদকের সমস্যা প্রকট। ঘুষ ছাড়া পানি ও গ্যাস সংযোগ পাওয়া যায় না- এ সংস্কৃতি বন্ধ করা হবে।’

তিনি বলেন, ‘নারীদের হেনস্তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকা যানজটমুক্ত করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য উপযুক্ত আবাসন, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা হবে। নারীদের জন্য ওয়ার্ডভিত্তিক কমিউনিটি হেলথ সার্ভিস চালু করা হবে, যাতে প্রসূতি মা ও শিশুরা সহজে চিকিৎসা পায়। পাশাপাশি আলেম–ওলামা, ইমাম ও খতিবদের জন্য সম্মানজনক বেতনের ব্যবস্থা করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X