বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজার আলটিমেটামের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

সম্প্রতি গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের আব্দুল খালেক তৌকিরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা মামলা করেন। এবং বেঁধে দেওয়া এ সময়ের ভেতর অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তার সে হুঁশিয়ারির পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো আলামত লক্ষ করা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন,এ ঘটনায় উভয়পক্ষের দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার কুষ্টিয়ার ছয়রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণঅধিকার পরিষদ। এ সময় এমপি আমির হামজার গাড়ি ছয়রাস্তার মোড়ে পৌঁছালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত এমপি আমির হামজাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank