

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনিস্টিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই ভূত্থানে যারা মূল বেনিফিশিয়ারি বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানের মূল দর্শন থেকে চোখ ফিরিয়ে নিয়েছে।
এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের প্রধান সুবিধাভোগী হয়েও ক্ষমতায় গিয়ে বিএনপি মূল দর্শন থেকে সরে গেছে। তারা গণভোট মানতে চাচ্ছে না। সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে। এই সংবিধানের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারাই শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ হয়ে উঠবে।
বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের ট্রেন মিস করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখনও আলোচনার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে।