রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াত আমির

বাজার অস্থিরের পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:০৫ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের দামা বাড়ানো হচ্ছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখা খুবই জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।

বাজার পরিদর্শনের সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup