মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্য ফ্যাসিবাদ কোনোভাবেই বরদাস্ত করবে না জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জীবন দিলেও অন্যায়ের কাছে মাথা নত করব না।’

একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার যাওয়ার পর বিএনপি অতীতের সব ভুলে গেছে এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে আরেকটি অনিবার্য আন্দোলন বা বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Saudi Arabia VS Uruguay
53'
1 - 0
41' Abdulelah Al-Amri
World Cup