মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা পহেলা বৈশাখকে ধারণ করি : জামায়াত এমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী পয়লা বৈশাখকে ধারণ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সব মানুষকে সঙ্গে নিয়ে দেশের সব ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ, লালন ও পালন করব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, ‘ইসলাম সব সময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, কনট্রাডিক্ট (বিরোধ) করে না। এটাই ইসলামের সৌন্দর্য। মত ও রঙের মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করেছিল। আজকে বাংলাদেশে তাই আমরা পহেলা বৈশাখকে ধারণ করি।’

তিনি বলেন, ইসলামের মৌলিক দিক হলো, ইসলাম সব সংস্কৃতিকে ধারণ করে, যেটা তার তাওহীদ এবং রিসালতের সঙ্গে কনট্রাডিক্ট (বিরোধ) করে না। এই বিষয়ের কারণে সেই মক্কা নগরী থেকে যাত্রা শুরু করে মদিনা ইসলামী রাষ্ট্র তারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।

তিনি আরও বলেন, কিন্তু মনে রাখতে হবে, কোনো মানুষের মঙ্গল-অমঙ্গলের মালিক কিন্তু কোনো কিছু নয়। একমাত্র মালিক মহান রাব্বুল আলামীন। আজও পল্লীগীতি, ভাওয়াইয়া, আব্বাস উদ্দীনের গান ও জারি-সারি ভাটিয়ালী এই সব গানগুলো আমাদের দিকের মানুষের এখনও জাগিয়ে তোলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন