

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন নিয়ে নানা অনিয়ম থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে সরকারের সাথে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল'র উদ্যোগে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের ফলাফলে অনেক ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন থাকলেও অনেক কষ্ট হলেও দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের বেরাজাল ছিন্ন করে যে স্বপ্ন আমরা দেখছি। কষ্ট হলেও ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
ইরানের প্রতি ইসরাইলের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম উম্মাহ হৃদয় বড় কষ্ট বড় বেদনার এক রক্তক্ষরণ অনুভব করছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিরা মুসলিমদের উপরে যে হামলা চালানো হয়েছে, যে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে; গোটা মুসলিম বিশ্বের যুদ্ধ চাপিয়ে দিয়ে যুদ্ধের আগুন জেলে দেয়া হয়েছে।
মাহে রমজানের সুযোগ যাদের কাছে আসে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলের এই রমজানের হক আদায় করা উচিত বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসেও নারীদের ওপর ধর্ষণ ও নানাবিধ সহিংসতা বন্ধ হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল এর সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আইন এবং সংবিধান যা বলেছে সেটাই দেখতে চাই। আইন অঙ্গনে সুন্দর একটি পরিবেশ দেখতে চাই।
তিনি বলেন, আমাদের সভ্যতা নৈতিকতা যে কত ভয়াবহ, ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বাবার কাছ থেকে মেয়ে ছিনিয়ে নিয়ে মেয়েকে ধর্ষণ করার পর হত্যা করা হয়। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন