সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড ততকালীন সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র: জামায়াত আমির 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ততকালীন সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে দোয়া মুনাজাতের পরে এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ইন্টেরিম সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন করা হয়েছিলো। তবে সেটার পুরো রিপোর্ট সামনে আসেনি, আংশিক এসেছে। পুরো রিপোর্ট সামনে আসলে বলতে পারবো কি ঘটেছিলো।

বিডিআর হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির। বলেন, শুধু লতাপতা নয়, বিডিআর হত্যাকাণ্ডে নেপথ্যের কারিগরদের বিচারের আওতায় আনতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও খোলাসা হলো না। এ ঘটনায় ২ কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। শুধু লতাপাতা নয়, নেপথ্যে কারিগরদের বিচারের আওতায় আনতে হবে। তাহলে এ জাতির কিছুটা হলেও দায়মুক্তি হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup