শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান।

তিনি জানান, ঢাকা-১৫ আসনে জামায়াত আমির বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১৯২০।

এই আসনে জামায়াত আমির বিজয়ী হয়েছেন ২০ হাজার ৭২৫ ভোটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X