মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো: ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে পারিবারিক পরিচয় নিয়ে দেশের পরিচালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ বানাতে চাই যেখানে রাষ্ট্র হবে সবার। সরকার হবে জনগণের।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন দেশ চাই যেখানে মানুষের অধিকার কেড়ে নেয়ার সুযোগ থাকবে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না। এই হিম্মত আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা দেখিয়েছে। এই দেশ সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই। তারাই এ দেশের ভবিষ্যৎ রচনা করবে।

জামায়াত আমির বলেন, জনগণ চায় নিরাপত্তা, সুশাসন, ইনসাফ। বাংলাদেশকে এসব অঙ্গীকার আর মূল্যবোধের আলোকে সাজাতে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে গণভোটে হ্যাঁ ভোট দিলে। সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে।

তিনি আরও বলেন, ২০১৪, ১৮, ২৪ সালে নির্বাচনের নামে তামাশা করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এসব নিপীড়িন এবং অধিকার ফিরে পেতে রক্তাক্ত জুলাই আসে। তরুণরা নতুন দেশ দেখতে চায়। দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু একটি মহল পরিবর্তন বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের শাসকশ্রেণি সরকারি পদে নির্বাচিত হয়ে নিজেদের মালিক মনে করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ পদ-পদবি সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করেছে।

জুলাইয়ের মতো আর রক্তাক্ত কোনো ইতিহাস চান না জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা জুলাই চাই না। এমন বাংলাদেশ চাই যেখানে জনগণকে রাস্তায় নামতে হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X