

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনি জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ ৫টি জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতারা। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
জামায়াত নেতারা জানান, আজ সকালে ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। দুপুরে তিনি আসবেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। সেখান থেকে বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। এর আগে তিনি নওগাঁয় এক জনসভায় বক্তব্য রাখনে। রাজশাহীর পর তিনি যাবেন নাটোর। সেখানে আজ সন্ধ্যায় তিনি জনসভায় বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু বলেন, “রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় মঞ্চ, সাজসজ্জা সম্পন্ন হয়েছে। প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। এবারের নির্বাচনি জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি থাকবে। তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মাদ্রাসা মাঠে পাঁচটি নির্বাচনি আসন নিয়ে জনসভা অনুষ্ঠিত হবে। এতে ব্যাপক প্রচুর জনসমাগম হবে।”
মন্তব্য করুন
