

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘৭১-এর গণশত্রু আর ২৪-এর গণশত্রু আজ ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
রোববার (০৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আজকে জামায়াতের আমির বলেছে, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনে নামবে। আর শেখ হাসিনা বলে রেখেছে, ডিসেম্বরে দেশে ফিরবে। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন পোস্ট করেছে—“NO GAS, NO BILL, NO Service, NO TAX” এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা হুবহু একই পোস্ট করেছে।’
তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সকল দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থি বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীলরাও জামায়াতের দাবিকে সাধুবাদ জানাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করতে পারবে না, সেক্ষেত্রে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসতে চেষ্টা করছে। আজকে জামায়াতের আমিরের বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হলো।’
রাশেদ খান বলেন, ‘এই মুহূর্তে ক্ষমতা সবচেয়ে বড় শত্রু। আর সেই সূত্রে জামায়াত-আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ জানে, জামায়াত কখনো ক্ষমতায় বসতে পারবে না। কিন্তু তাদের দিয়ে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টির নিমিত্তেই জামায়াতের এই লংমার্চ।’
তিনি আরও দাবি করেন, ‘লংমার্চের দাবিতে গণহত্যার বিচার থাকলেও বক্তব্যে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে জামায়াতের নেতারা। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার চায়নি।’
পোস্টের শেষাংশে রাশেদ খান লিখেছেন, ‘৭১-এর গণশত্রু আর ২৪-এর গণশত্রু আজকে ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে।’


