বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, আহত ৫

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি। ছবি: সংগৃহীত
expand
বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আইনজীবী আহত হন।

জনা যায়, দুই গ্রুপের কয়েক দফা হাতাহাতি-ধাক্কাধাক্কির পর কয়েকজন সিনিয়র আইনজীবীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮টায় এই খবর লেখা পর্যন্ত শাহবাগ থানা পুলিশের একটি দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছিল। তবে এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank