শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিক হেলাল উদ্দিনের ফেসবুক পোস্ট

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের গুঞ্জন নাকচ করলেন রাষ্ট্রপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
expand
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিক হেলাল উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিষয়টি নিয়ে প্রকাশিত একটি পোস্টের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করেন এবং কথিত ফোনালাপের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন।

হেলাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার সঙ্গে তার কোনো ধরনের টেলিফোন আলাপ হয়নি। পাশাপাশি, এ অভিযোগের পক্ষে কারও কাছে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করারও আহ্বান জানান তিনি।

পোস্টে হেলাল উদ্দিন লিখেন, সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।

ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম।

তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?

তিনি আরও বলেন, ডেইলি স্টার এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি। রাষ্ট্রপতি বললেন আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি- এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব।

একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন