

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। আমার মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।
শনিবার (৬ জুন) দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
ঢাকার নদী দূষণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। আমার মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।
ঢাকাকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
