

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৬মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷
সরকারের এই উপদেষ্টা জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবেলায় সরকাত তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজট নেই বলেও দাবি করেন তিনি৷
এসময় ঈদ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো আছে বলেও দাবি করেন রিজভী। বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহকমান বাস্তবায়ন করবেন বলে জানান রিজভী।
এসময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে স্যান্ডবাজি উল্লেখ করে তাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।